নিজস্ব সংবাদদাতা, আরএনবি : পাথরপ্রতিমা কলেজ মাঠে আজ উপস্থিত হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আজ এইখান থেকেই শুরু করলেন প্রথম নির্বাচনী জনসভা। সভায় উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তিনি বাংলা ও বাংলার মানুষের স্বার্থ রক্ষার অঙ্গীকার করেন।
তিনি বলেন, বহিরাগত অপশক্তিকে বাংলার মাটি থেকে উপড়ে ফেলার । বলেন, “দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমাতে এবার জয়ের ব্যবধান বাড়াতে হবে। ৪০ হাজারের বেশি ব্য়বধানে জিততে হবে”।
আমাদের প্রথম প্রতিজ্ঞা, লক্ষ্মীর ভাণ্ডার। দ্বিতীয় প্রতিজ্ঞা, আগামী পাঁচ বছরের মধ্যে সবাইকে পাকা ঘর করে দেবে সে সরকার টাকা দিক আর না দিক। মানুষের দুয়ারে দুয়ারে স্বাস্থ্যব্যবস্থা পৌঁছে দেওয়া আমাদের তৃতীয় প্রতিজ্ঞা। প্রতি ব্লকে সেবাশ্রয় হবে। চতুর্থ প্রতিজ্ঞা, ঘরে ঘরে পরিশ্রুত পানীয় জল। পঞ্চম প্রতিজ্ঞা, ক্ষমতায় ফিরলে ৫ বছরের মধ্যে সব প্রবীণদের বার্ধক্য ভাতা। তৃণমূল চতুর্থবার ক্ষমতায় এলে ৩০ হাজার কোটি টাকার কৃষি বাজেট আনা হবে। কৃষকদের উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করাই এই বাজেটের মূল লক্ষ্য।” এই আশ্বাস দিয়েছেন তিনি।
এই জনসভাকে কেন্দ্র করে অনেক মানুষ উপস্থিত হয়ে তাঁর বক্তব্য শোনেন এবং সমর্থন জানান।

