নিজস্ব সংবাদদাতা,আরএনবি: উত্তরবঙ্গের ভোটের প্রচারে নেমে একেবারে সাধারণ মানুষের সঙ্গে মিশে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জলপাইগুড়ির চালসায় নির্বাচনী কর্মসূচির মাঝে হঠাৎই স্থানীয়দের সাথে কথা বলতে শুরু করেন তিনি,খোঁজ নেন সুখ-দুঃখের। চালসায় জন সংযোগের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্থানীয় মানুষজন এবং চাবাগানের শ্রমিকদের অভাব-অভিযোগের কথা মন দিয়ে শোনেন।
মুখ্যমন্ত্রীকে এত কাছে পেয়ে স্থানীয় মানুষের মধ্যে প্রবল উচ্ছ্বাস দেখা যায়।এর আগের সফরে চালসায় আদিবাসী রমণীদের সাথে মাদল বাজিয়ে নাচতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে।
২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরের শুরুতেই চালসায় এই বিশেষ জনসংযোগ করেন।
চালসা এলাকার মানুষের সাথে এই আন্তরিক সাক্ষাৎ তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

