নিজস্ব সংবাদদাতা,আরএনবি : আসন্ন নির্বাচনকে সামনে রেখে আমতা বিধানসভা কেন্দ্রে নিজেদের অস্তিত্ব বজায় রাখতে এক বিশাল বাইক র্যালির আয়োজন করল বামফ্রন্ট ও ISF।এদিন CPIM প্রার্থী জসিমউদ্দিন মল্লিকের সমর্থনে কয়েক হাজার কর্মী-সমর্থক এই মিছিলে সামিল হন। র্যালিতে CPIM-এর লাল ঝাণ্ডার পাশাপাশি ISF-এর পতাকাও চোখে পড়ে,যা সংযুক্ত মোর্চার নিচুতলার কর্মীদের মধ্যে সংহতির বার্তা দেয়।র্যালিটি আমতার প্রধান বাজার এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ করে।বেকারত্ব, ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি এবং স্থানীয় এলাকার উন্নয়নের দাবিতে এই প্রচার চালানো হয়। প্রার্থীর স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরে ভোটারদের আশ্বস্ত করাই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য।স্থানীয় বাম ও ISF নেতৃত্বের দাবি, আমতার মানুষ এবার পরিবর্তন চাইছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আমতা কেন্দ্রে জসিমউদ্দিন মল্লিকের সমর্থনে এই র্যালি শাসকদল এবং প্রধান বিরোধী দল বিজেপি-উভয় শিবিরের জন্যই কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে।

