নিজস্ব সংবাদদাতা, আরএনবি : কোচবিহার দক্ষিণের সম্মানীয় বিধায়ক শ্রী রথীন্দ্র বোস মহোদয়কে ১৮তম পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তিনি রথীন্দ্র বোসকে সংবর্ধিতও করেন। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক, জনপ্রতিনিধি ও দলের একাধিক নেতৃত্ব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিশ্বাস করেন, সম্মানীয় অধ্যক্ষ শ্রী রথীন্দ্র বোস মহোদয়ের বিচক্ষণতা ও গণতান্ত্রিক মূল্যবোধ আগামী পাঁচ বছর পশ্চিমবঙ্গ বিধানসভার কার্যক্রম সুষ্ঠু, নিরপেক্ষ ও মর্যাদাপূর্ণভাবে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং বিরোধীদের কণ্ঠস্বর রুদ্ধ হবে না যেমন পূর্বতন অধ্যক্ষের আমলে হতো।

