নিজস্ব সংবাদদাতা, আরএনবি : আজ উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হলো। তারপরেই দুই কৃতি পড়ুয়াদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভিডিও কলের মাধ্যমে তিনি কথা বলেন প্রথম স্থানাধিকারী নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র আদৃত পাল এবং পঞ্চম স্থানাধিকারী শ্রীরামপুর রমেশচন্দ্র গার্লস হাই স্কুলের ছাত্রী মেঘা মজুমদারের সঙ্গে।
তাঁদের এই সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “তোমাদের এই ফলাফলে গোটা পশ্চিমবঙ্গ গর্বিত। ভবিষ্যতে আরও ভালো করো, অনেক বড় হও। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের আশীর্বাদে জীবনে এগিয়ে যাও এবং মানুষের মতো মানুষ হয়ে ওঠো।”
এছাড়াও তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও নিজেদের মেধা ও প্রতিভার মাধ্যমে এই কৃতি ছাত্রছাত্রীরা বাংলা ও দেশের নাম উজ্জ্বল করবে।

