নিজস্ব সংবাদদাতা, আরএনবি : উলুবেড়িয়ার বেলাড়ি এলাকায় জোরকদমে নির্বাচনী প্রচার চালালেন উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পুলক রায়। এলাকার অলি-গলি ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি।
প্রচারের সময় স্থানীয় মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বহু মানুষ তাকে ফুলের মালা পরিয়ে এবং পুষ্পবৃষ্টির মাধ্যমে স্বাগত জানান। এলাকার মানুষ জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন।
পুলক রায় মানুষের সঙ্গে কথা বলে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।
তিনি সকলের কাছে আবেদন জানান, আগামী ২৯ এপ্রিলের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী করে উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করার জন্য।

