সায়ন্তন মণ্ডল , উদয়নারায়ণপুর , হাওড়া : রথ মানেই বাঙ্গালী মনে জিলাপি পাঁপড় পেয়ারা কাঁঠালের এক অমলিন স্মৃতি সঙ্গে রাধারাণীর হারিয়ে যাওয়া। সেই উন্মাদনার সাথে জড়িয়ে ধর্মীয় আবেগ ধর্ম কথা আর জগন্নাথ বলভদ্র সুভদ্রার মাসি বাড়ি যাওয়া। সব মিলিয়ে দড়ির টানে রথের চাকা গড়াবে, গড়াবে মানুষের সংস্কৃতি, ধর্ম ও আর্থিক সহাবস্থান। ইসকন হল ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস যার লক্ষ্য হলো ধর্ম ও সেবা এবং মানুষের মনে কৃষ্ণ ভাবাবেগ জাগিয়ে তোলা। প্রতিষ্ঠাতা শ্রীমৎ শ্লীল প্রভুপাদ। ইসকন মূলত নদীয়ার মায়াপুর ভিত্তিক হলেও এখন তার অন্যত্র বহু শাখা আছে, তার মধ্যে খিলা বর্তমানে একটি। স্থানীয় বিধায়ক সাহেব ও বহু ভক্ত বৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায় গড়ে উঠেছে খিলার এই ধর্মীয় মন্দির। যে মন্দির চত্বরে আগামী উল্টো রথ পর্যন্ত চলবে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান ও মেলা। এই রথের সূচনা হয় গড়ভবানীপুর সোনাতলার রায়বাঘিনী রাণী ভবশঙ্করী স্মৃতিরক্ষা সমিতির প্রাঙ্গণ থেকে, বহু ভক্ত সমাগমের মাধ্যমে। এই রথযাত্রার শুভ সূচনায় সকলের সাথে সকলের মাঝে উপস্থিত ছিলেন উদয়নারায়ণপুরবাসির আপনজন, তথা প্রিয় বিধায়ক সম্মাননীয় সমীরকুমার পাঁজা, জেলা পরিষদ কর্মাধক্ষ্যা শ্রীমতি সুলেখা পাঁজা মহাশয়া। নিয়ম মেনে সকল উপাচার সহ রথ নগর পরিক্রমা করে খিলায় এসে পৌঁছায় সন্ধ্যার পর। এই রথের আয়োজনে স্বাক্ষী ছিলেন লক্ষাধিক মানুষ।

