বাবু হক,হাওড়া, হাওড়া গ্রামীণ জেলার উদয়ণারায়নপুর থানার গড়ভবানীপুর এ রায় বাঘিনী রাণী ভবশঙ্করী স্মৃতি পর্যটন কেন্দ্রে,রায় বাঘিনী রাণী ভবশঙ্করী স্মৃতি রক্ষা সমিতির আয়োজনে,তের তম বর্ষ ঐতিহাসিক,ঐতিহ্যবাহী নিদর্শন তুলে ধরতে সচেষ্ট ,রাণী ভবশঙ্করী স্মৃতি মেলার প্রস্তুতি চলছে জোরদার বলে জানান দক্ষ সংগঠক ও এলাকার বিধায়ক সমীর কুমার পাঁজা আমাদের প্রতিনিধিকে। আগামী ছাব্বিশ ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত পর্যায়ক্রমে সমাজের বিভিন্ন স্তরের বহু বিশিষ্ট জনের উপস্থিতিতে ধারাবাহিক ভাবে শিক্ষা , সচেতনতা, সাংস্কৃতিক, সামাজিক ও সেবা কর্ম সহ ঐতিহ্যবাহী পত্রিকা প্রকাশ করা হবে বলে জানান দেবব্রত চক্রবর্তী। বিভিন্ন স্থানের প্রবীণ ও নবীন শিল্পী সমন্বয়ে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান শ্রীধর প্রসাদ দীক্ষিত । মেলায় আট থেকে আশি বছরের মেলা প্রেমীরা সাতদিন ব্যাপী ভীড় জমাবেন বলে জানান সুব্রত চক্রবর্তী। দোলনা ঝোলান আরো কত কিছু সহ হাজারো বিকিকিনির সম্ভার নিয়ে পসরা সাজিয়ে বসবে বিক্রেতারা বলে জানান শুভাকাঙ্ক্ষী পিটি শিক্ষিকা সিরাজাম মনিরা। আদর্শ শিক্ষক ও এলাকার বিধায়ক সমীর কুমার পাঁজা র উদ্যোগে আয়োজিত হবে ঐতিহাসিক, ঐতিহ্যবাহী নিদর্শন তুলে ধরতে সচেষ্ট রাণী ভবশঙ্করী স্মৃতি মেলার উদ্বোধনে ও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সমাজের বিভিন্ন স্তরের বহু বিশিষ্ট জনেরা পর্যায়ক্রমে বলে জানান শুভাকাঙ্ক্ষী,সমাজকর্মী সেখ রেজাউল ওয়াহেদ মহম্মদ মনিরুল হক।এক গৃহবধূ রুকসোনা বেগম বলেন আমরা সবাই মিলে মিশে একাকার হয়ে মেলায় আনন্দ ও উপভোগ করি সেই সঙ্গে অজানাকে জানার চেষ্টা করে থাকি।
মেলা প্রাঙ্গণে যাওয়া যাবে জয়পুর থানার সেহাগড়ি ও উদয়ণারায়নপুর থানার ডিহিভূরসুট থেকে বাস, টোটো ও ট্রেকারে করে বলে জানান শুভাকাঙ্ক্ষী হোসেন এ্যাসোসিয়েটের কর্ণধার সেখ নিসার হোসেন আব্দুল আহাদ লাইট বাবু। মেলার সাফল্য কামনা করে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান পশ্চিমবঙ্গ বাই সাইকেল ট্যুরিস্ট এ্যাসোসিয়েশন এর দলনেতা সৌরভ রায় পীর রফিকুল ইসলাম খাঁন প্রমুখ।

