নিজস্ব সংবাদদাতা, আরএনবি: অষ্টাদশ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় নির্বাচন শেষ হল 23, এপ্রিল বৃহস্পতিবার 152, আসনের 16, জেলার কিছু বিচ্ছিন্ন ঘটনাও ঘটেছে বলে অভিযোগে উঠছে বিভিন্ন স্তর থেকে। তৎখনাৎ ব্যবস্থা গ্রহণে চেষ্টা করেছে আমাদের প্রিয় মাতৃভূমি ভারতের জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর পাওয়া গেছে। দিকে দিকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রী ও প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়ে এলাকায় এলাকায় জোরকদমে প্রচার অভিযান ও জনসংযোগ কর্মসূচি করছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তাঁরা তাঁদের মতো করে নির্বাচন কমিশনের নির্দেশ মেনে আপামর ভোটারদের দৃষ্টি আকর্ষণ করে মিছিল মিটিং সভা সমাবেশ করেছে। ষ্টার ক্যাম্পেনার ও শিল্প, অভিনেত্রী ও অভিনেতা দের নিয়ে জনসংযোগ করছেন, একশ্রেণীর তল্পিবাহক দের জন্য বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হচ্ছে রাজনৈতিক দলের নেতা নেত্রী ও প্রার্থীদের বলে বারবার অভিযোগ পাল্টা অভিযোগ উঠেছে। কলকাতার কসবা এলাকায় জোরকদমে প্রচার ও জনসংযোগ করছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জাভেদ আহমেদ খান তিনি বিপুল সংখ্যক ভোটে পুনঃ জয়লাভ করবেন বলে আশা প্রকাশ করেন।

