নিজস্ব সংবাদদাতা, আরএনবি : আজ আমতা বিধানসভা কেন্দ্র জুড়ে এক বিশাল রোড শো অনুষ্ঠিত হয়। সেহাগড়ি থেকে শুরু করে শাওরাবেড়িয়া মোড়, মনুচক, পাইকবাসা, ঝিখিরা বাজার হয়ে জয়পুর মোড় পর্যন্ত বিস্তৃত এই শোভাযাত্রায় ছিল মানুষের ঢল।
এই রোড শো-তে উপস্থিত ছিলেন জনপ্রিয় ‘পরশুরাম’ ধারাবাহিক খ্যাত অভিনেতা ইন্দ্রজিৎ বোস এবং অভিনেত্রী সায়ন্তনী মজুমদার। জানাতে রাস্তার দু’ধারে ভিড় জমায় সাধারণ মানুষ।
রোড শো টি তে এগিয়ে চলার সঙ্গে সঙ্গে মানুষ হাত নেড়ে শুভেচ্ছা জানান, তাদের আন্তরিকভাবে স্বাগত জানান। বহু মানুষ আবার শোভাযাত্রায় হেঁটে যোগ দেন।
এই কর্মসূচিতে উপস্থিত হয়ে বিধায়ক বলেন, “আপনাদের এই বিপুল সমর্থন এবং নিঃস্বার্থ ভালোবাসা আমার কাছে সত্যিই অমূল্য। মানুষ যেভাবে রাস্তায় নেমে দু’হাত তুলে আশীর্বাদ করলেন, তাতে আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি।”

