সুইতা পাল, সংবাদদাতা হাওড়া:রাজ্যে বড় ধাক্কা খেলো এমবিবিএস ভর্তি প্রক্রিয়া। সোমবার রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, এমবিবিএস এর বাংলা ডেন্টাল (BDS) ভর্তি কাউন্সিলিং আপাতত অনির্দিষ্টকালের কালের জন্য স্থগিত করা হচ্ছে। ওবিসি সংক্রান্ত জটিলতাকে কারণ হিসেবে জানানো হয়েছে। ফলে বিপাকে পড়েছেন হাজার হাজার পরীক্ষার্থী ও তাদের পরিবার।
কলকাতা হাইকোর্টে বিচারাধীন মামলার কারণে এই জটিলতা তৈরি হয়েছে এই মামলার কারণে রাজ্যের জয়েন এন্ট্রাস ও অন্যান্য প্রবেশিকা পরীক্ষার ফল প্রকাশেও দেরি হচ্ছে।
জানা গেছে, ওবিসি শংসাপত্র সংক্রান্ত নিয়ে একাধিক মামলা বর্তমানে আদালতের অধীনে রয়েছে যেসব মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভর্তির পরবর্তী ধাপ এখনো সম্ভব নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর ফলে ইতিমধ্যেই ভর্তি প্রক্রিয়ার শুরুর দিনক্ষণ অনিশ্চিত হয়ে পড়েছে। নির্ধারিত নিয়মে বুধবার প্রকাশ হওয়ার কথা ছিল প্রথম তালিকা। রাজ্যের প্রায় ৫ হাজার মেডিক্যাল আসনের জন্য প্রতিযোগিতায় নাম দিয়েছিলেন ১১ হাজারেরও বেশি যোগ্য শিক্ষার্থী। কিন্তু হঠাৎ সিদ্ধান্ত বদলে গোটা কাউন্সিলিং স্থগিত হয়ে যায়।
অনিশ্চয়তায় পড়েছেন হাজার হাজার মেধাবী শিক্ষার্থী। দাবি, এতে রাজ্যের শিক্ষার্থীরা দেশের অন্য রাজ্যের তুলনায় পিছিয়ে পড়বেন। কারণ, জাতীয় মেডিক্যাল কমিশন (NMC)-এর গাইডলাইন অনুযায়ী সারা দেশে ভর্তি থেকে বার্ষিক পরীক্ষা পর্যন্ত নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হয়। পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়লে ভবিষ্যতে তাদের ইন্টার্নশিপ বা চাকরির সুযোগও প্রভাবিত হতে পারে।
ওবিসি জটিলতার জেরে আদালতে মামলা এখনোও চলমান। সেই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভর্তি প্রক্রিয়া শুরু সম্ভব নয় বলে জানা আছে স্বার্থ দপ্তর।
শিক্ষা মহল মনে করছে আইনি জটিলতা দ্রুত মিটিয়ে ভর্তির প্রক্রিয়া এগিয়ে নেওয়া জরুরি, না হলে পড়ুয়াদের মানসিক চাপ আরো বাড়বে।

