নিজস্ব সংবাদদাতা, আর এন বি :- হাওড়া জেলার, পেঁড়ো থানায় মান্দারিয়া খালের ওপর অবস্থিত পুলটির বহু বছর ধরে ভগ্নদশা ।প্রতিদিন প্রায় কয়েক হাজার মানুষের যাতায়াত করতো এই পুলের ওপর দিয়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ,অনেক বার আবেদন করা হয়েছে , কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনো রকম সাড়া মেলেনি।
প্রতিদিন প্রায় কয়েকশো মানুষ যাতায়াত করতো এই পুলের ওপর দিয়ে ।স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাইকেল ,বাইক এমনকি ছোট খাটো মালবাহী গাড়ি। কত মানুষ জীবিকা নির্বাহ করত বাজার ছোটখাটো ফার্স্ট ফুডের দোকান বসিয়ে ।আজ প্রায় ১৬ বছরেরও বেশি সময় ধরে টাইটানিক জাহাজের মতো একই ভাবে দাঁড়িয়ে আছে পুলটি।
এত অসুবিধা সত্ত্বেও কেনো উদাসীন প্রশাসন ।কি কারণে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এত দিনের পুরনো পুলটির । তবে কি এর পিছনে কোনো রাজনৈতিক দলের হাত আছে। নাকি অন্য কোনো কিছু লুকিয়ে আছে ,এইসব জল্পনা প্রতিটা এলাকাবাসীর মধ্যে থেকেই যাচ্ছে ।
অন্যদিকে খোসালপুরেরও একই অবস্থা। গত বছর বৃষ্টি ও ডি ভি সি র ছাড়া জলে ভেঙে যায় সেতুটি । এলাকাবাসী কোনো রকমে ওই সেতুটি পার করে স্বাভাবিক কাজ কর্ম করেন । স্কুল পড়ুয়া এবং মানুষজন জীবন হাতে করে যাতায়াত করেন। এলাকার যোগাযোগ ব্যবস্থায় যদি এইভাবে ভাঁটা পড়ে,তাহলে সেই এলাকার উন্নতি হবে কি করে।
সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে প্রশাসনের ওপর।তাহলে কেনো প্রতিনিয়ত তাদের দুর্ভোগ পোহাতে হবে ,প্রশাসন কি তাহলে চোখ বন্ধ করে আছেন,এই প্রশ্ন টা কিন্তু থেকেই যাচ্ছে। নিজেদের এলাকার সমস্যা কি তাহলে নিজেদেরই মেটাতে হবে। কিভাবে চলবে জীবন ও জীবিকা,কিভাবে উন্নতি হবে এলাকার, ভাবছেন সাধারণ মানুষ । আদৌ কি ঘুম ভাঙ্গবে প্রশাসনের সেটাই এখন দেখার বিষয়।

