নিজস্ব সংবাদদাতা, আরএনবি : আজ উদয়নারায়ণপুর বিধানসভা কেন্দ্রের হরিশপুর অঞ্চলে বেনুচক প্রাইমারি স্কুল থেকে কৃষ্ণচক হরিসভা তলা পর্যন্ত পদযাত্রা করে নির্বাচনী প্রচার করেন সমীর পাঁজা মহাশয়। এই পদযাত্রার মাধ্যমে তিনি মানুষের সঙ্গে জনসংযোগ করেন।
পদযাত্রায় এলাকার মানুষ ফুলের মালা ও পুষ্পবৃষ্টির মাধ্যমে তাঁকে আন্তরিকভাবে স্বাগত জানান।
তিনি সকলের কাছে আবেদন করেন, আগামী ২৯শে এপ্রিলের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে তাকে বিপুল ভোটে জয়ী করতে।
তাঁর এই পদসংযোগ যাত্রায় এলাকার মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। সাধারণ মানুষ এই প্রচারে অত্যন্ত উৎসাহিত হয়েছেন।

