নিজস্ব সংবাদদাতা, আরএনবি : আজ উদয়নারায়ণপুর বিধানসভা কেন্দ্রের খিলা অঞ্চলে নির্বাচনী প্রচার করেন বিধায়ক সমীর পাঁজা মহাশয়। তিনি এলাকার বিভিন্ন প্রান্তে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।
সকলের কাছে আবেদন জানান, আগামী ২৯শে এপ্রিলের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে তাকে বিপুল ভোটে জয়ী করতে।উন্নয়নের ধারা বজায় রাখতে এবং এলাকার অগ্রগতিকে এগিয়ে নিয়ে যেতে তিনি সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

