নিজস্ব সংবাদদাতা, আরএনবি : আমতা বিধানসভার গাজীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় পদযাত্রার মাধ্যমে জনসংযোগ করলেন বিধায়ক সুকান্ত পাল।
এই পদযাত্রায় এলাকার মানুষ তাঁকে ফুলের মালা ও পুষ্প বৃষ্টির মাধ্যমে স্বাগত জানান। তিনি এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমস্যার কথা শোনেন।
এই জনসংযোগ এলাকাবাসীর উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
তিনি এই আবেদন জানান, আগামী ২৯ এপ্রিলের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে তাকে বিপুল ভোটে জয়ী করার জন্য।

