নিজস্ব সংবাদদাতা,আরএনবি: আর কয়েকদিনের মধ্যেই শুরু হতে চলেছে বিধানসভা নির্বাচন। গণতন্ত্রের এই বৃহৎ উৎসব যাতে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়,সেই লক্ষ্যেই রাজ্য জুড়ে চলছে জোরদার নিরাপত্তা ব্যবস্থা।
এই আবহেই গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে বাড়ানো হয়েছে নজরদারি। বিশেষ করে গুরুত্বপূর্ণ রাস্তা ও মোড়গুলিতে চালানো হচ্ছে নাকা চেকিং।তেমনি আজ সকাল থেকেই হাওড়া জেলার আমতা থানার কলাতলা মোড়ে শুরু হয়েছে কড়া নাকা চেকিং।
কেন্দ্রীয় বাহিনী এবং আমতা থানার পুলিশ যৌথভাবে এই চেকিং অভিযান চালাচ্ছে। পথচলতি গাড়ি থামিয়ে তল্লাশি করা হচ্ছে,পাশাপাশি সন্দেহ জনক যাত্রীদের পরিচয়পত্রও খতিয়ে দেখা হচ্ছে।নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনও অবাঞ্ছিত ঘটনা না ঘটে,সেদিকেই বিশেষ নজর রাখা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে।
প্রশাসনের দাবি,ভোটাররা যাতে নিরাপদ ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন,সেই উদ্দেশ্যেই এই ধরনের কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।আগামী দিনগুলিতেও এই নাকা চেকিং ও নজরদারি আরও জোরদার করা হবে বলে জানানো হয়েছে।

