নিজস্ব সংবাদদাতা, আরএনবি : ঝড়ের তান্ডবে আলো স্তম্ভটি লণ্ডভণ্ড আমতায়,,,, হাওড়া গ্রামীণ জেলার আমতা থানার আমতা জিপির আমতা সিনেমা তলা ঢালমাথায় তৎকালীন এলাকার বিধায়ক ডাঃ নির্মল মাজীর এলাকা উন্নয়ন তহবিল থেকে 2024-2025, বর্ষে নতুন নির্মিত হয়েছে চার লাখ টাকার বাজেটে উচ্চ আলো স্তম্ভটি, সাম্প্রতিক ঝড়ের তান্ডবে লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে, একটি পাশে থাকা আমাগাছ ঝড়ে পড়ে যায় একারণে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। যেখানে এই আলো স্তম্ভটি লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে তার পাশ দিয়ে কয়েকটা রাস্তা গেছে।পেঁড়ো, আমতা কলেজ মোড়, আমতা বাস ষ্ট্যান্ড, মুন্সীর হাট যাওয়া যায় বলে জানান পথচারি সৌরভ রায় আমাদের প্রতিনিধিকে।চার লাখ টাকার বাজেটে তৈরি নতুন আলো স্তম্ভটি লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে, যেহেতু নির্বাচন প্রক্রিয়া চলছে সেই কারণেই এই বেহাল অবস্থায় পড়ে আছে , বড়ো দূর্ঘটনার শিকার,হাত থেকে রক্ষা পাওয়া গেছে স্থানীয় আমজনতার সহযোগিতায় বলে জানান সমাজকর্মী সেখ মেহবুব হোসেন।কাল চৈত্রীর এমন ঝড়, বৃষ্টি, বজ্র,শীলা বৃষ্টি সঙ্গে মাত্রা ছাড়া লোডশেডিং বহু দিন পর দেখা গেল বলে জানান এক পথচারী বধূ নাম প্রকাশে অনিচ্ছুক কি ভোগান্তি পোহাতে হয়েছে তাকেবল ভুক্তভোগীরা জানেন। রাজ্যে বিধানসভা নির্বাচনের পর জরুরী ভিত্তিতে আলো স্তম্ভটি সংস্কার হবে বলে আশা প্রকাশ করেন সেখ রফিকুল ওয়াহেদ মহম্মদ সহিদুল হক।

