নিজস্ব সংবাদদাতা, আরএনবি: কলকাতায় আয়োজিত বহুচর্চিত মেসি-ইভেন্ট ঘিরে তদন্ত আরও জোরদার করল পুলিশ।ইভেন্ট সংক্রান্ত আর্থিক লেনদেন, নিরাপত্তা ও প্রশাসনিক অনুমতি নিয়ে ওঠা একাধিক প্রশ্নের পর এবার শতদ্রু দত্তর ঘনিষ্ঠদের তলব শুরু করেছে কলকাতা পুলিশ।
পুলিশ সূত্রে খবর,শতদ্রু দত্তর ঘনিষ্ঠ ও সহযোগী লাল্টু দাসকে তলব করা হয়েছে।উল্লেখযোগ্যভাবে, মেসি ইভেন্টের সার্বিক ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন লাল্টু দাস। ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার সঙ্গে প্রাথমিক পরিকল্পনা থেকে শুরু করে যাবতীয় বৈঠক,সমন্বয় ও যোগাযোগের মূল ভূমিকায় ছিলেন তিনিই।
তদন্তে উঠে এসেছে,ইভেন্ট আয়োজনের আগে ও পরে একাধিকবার পুলিশের সঙ্গে বৈঠক করেন লাল্টু দাস। বিশেষ করে বিধাননগর পুলিশ কমিশনারেটের সঙ্গে বৈঠকের বিষয়টি তদন্তকারীদের নজরে এসেছে।কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, কী ধরনের আশ্বাস বা তথ্য আদান-প্রদান হয়েছিল,এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই তলব করা হয়েছে তাঁকে।
শুধু লাল্টু দাসই নন, ইভেন্টের সঙ্গে যুক্ত আরও কয়েকজন সংগঠক ও সমন্বয়কারীকেও তলব করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে।পাশাপাশি, শতদ্রু দত্তর সংস্থার আরও কিছু শীর্ষকর্তাকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।
তদন্তকারীদের ধারণা, ইভেন্টের পরিকল্পনা,বহুমূল্য টিকিট,অনুমতি ও নিরাপত্তা সংক্রান্ত একাধিক সিদ্ধান্ত এই গোষ্ঠীর মধ্যেই নেওয়া হয়েছিল।ফলে পুরো চিত্র স্পষ্ট করতে সকলের বয়ান গুরুত্বপূর্ণ বলে মনে করছে পুলিশ।
পুলিশের একাংশের মতে, মেসি ইভেন্টের আয়োজন ঘিরে যে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগ সামনে এসেছে,তার মূল সূত্র ধরতে হলে সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রবিন্দুতে থাকা ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখা জরুরি। কে কী জানতেন,কে কী জানতেন,কে কোন সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তাতে প্রশাসনিক নিয়ম মানা হয়েছিল কি না,তদন্তের ফোকাস এখন এই সব দিকেই।
লাল্টু দাস ও অন্যান্য তলবপ্রাপ্তদের জিজ্ঞাসাবাদের পর তদন্ত কোন দিকে মোড় নেয়,তা নিয়েই এখন রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। প্রয়োজনে আরও তলব বা আইনি পদক্ষেপও হতে পারে বলেই ইঙ্গিত দিচ্ছে পু

