নিজস্ব সংবাদদাতা, আরএনবি : মঙ্গলবার ফলতায় নির্বাচনী প্রচার করলেন শুভেন্দু অধিকারী । বনেশ্বর থেকে ফলতা বাসস্ট্যান্ড পর্যন্ত। তিনি গিয়ে নিহত বিজেপি কর্মীদের পরিবারের সদস্যকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা করলেন। পাশাপাশি, আক্রান্ত বিজেপি কর্মীদের পাশে থাকার আশ্বাসও দেন তিনি।
তিনি শিব মন্দিরে পুজো দেন।
অভিযোগ, জেলায় বিজেপি কর্মীদের উপর অত্যাচার চালিয়েছিল তৃণমূল। কর্মীদের বাড়ি ভাঙচুরের পাশাপাশি ৩২১ জন বিজেপি কর্মীকে খুন করা হয়েছিল।
ফলতায় বহু বিজেপি কর্মী হামলার শিকার হয়েছেন, বলেন করেন শুভেন্দু। তিনি ফলতার বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডাকে নির্দেশ দেন, ভোটের ফল প্রকাশের পর আক্রান্ত কর্মীদের একটি তালিকা যেন সরাসরি তাঁর কাছে পৌঁছে দেওয়া হয়

