নিজস্ব সংবাদদাতা, আরএনবি: আজ কমলপুর হাসপাতাল পরিদর্শন করেন শ্যামপুরের মাননীয় বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা, পরিকাঠামো এবং রোগীদের পরিষেবার খবর জানেন।
পরিদর্শনের সময় তিনি হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি হাসপাতালে ভর্তি রোগীদের সঙ্গেও কথা বলে সমস্যার কথা শোনেন।
হাসপাতালের পরিষেবা আরও উন্নত করতে কী পদক্ষেপ নেওয়া যায়, সেই বিষয়েও আলোচনা করেন তিনি।

