পূজা মাজী,নিজস্ব সংবাদদাতা,হাওড়া:- আজ ৭ জুলাই মহারাষ্ট্রের রায়গড়ে রেভডান্ডা উপকূলের নিকটে একটি ‘সন্দেহজনক’ নৌকা দেখা যায়। তারপর থেকেই রায়গড়ে উপকূলীয় এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়। এক আধিকারিক জানিয়েছেন, সতর্কতা হিসেবে ওই এলাকায় পুলিশের একটি বড় বাহিনী স্থাপন করা হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, রবিবার রাতে একটি নৌকা ভারতীয় নৌবাহিনীর রাডারে ধরা পড়ে। বলা হয়, সেটি পাকিস্তানি মাছ ধরার বোট ‘সম্ভাবত। এটি রেভদান্ডার কোরলাই উপকূল থেকে প্রায় দুই নটিক্যাল মাইল দূরে অবস্থিত ছিল। এক আধিকারিক সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, সেই নৌকাটা ধরা গেলে এই সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
নৌকাটির খোঁজে তল্লাশিও শুরু হয়েছে। এই আবহে পুলিশ ও উপকূলরক্ষী বাহিনীর কর্মকর্তারা সেই এলাকার নিরাপত্তা জোরদার করাতেই ঘটনাস্থলে পৌঁছয় রায়গড় পুলিশের কুইক রেসপন্স টিম (কিউআরটি), বম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াড (বিডিডিএস), নৌবাহিনী ও উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা।
উপকূলে পৌঁছেছেন রায়গড়ের পুলিশ সুপার আঁচল দালাল এবং অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা পরিস্থিতি খতিয়ে দেখতে।পুলিশ সুপার একটি বার্জ ব্যবহার করে নৌকায় পৌঁছানোর চেষ্টা করলেও আবহাওয়ার কারণে ফিরে আসতে বাধ্য হন। ভারী বৃষ্টিপাত এবং তীব্র বাতাসের কারণে নৌকাটিতে পৌঁছানোর প্রচেষ্টা বাধাগ্রস্থ হচ্ছে বারবার।

