নিজস্ব সংবাদদাতা, আর এন বিঃ রাজ্যের বাঁকুড়া বিষ্ণুপুরের হজরত কোরবান শাহ্ ওলী আউলিয়ার বংশধর, হুগলি জেলার খানাকুল থানার রামচন্দ্র পুর, হাওড়া জেলার আমতা থানার তৎকালীন অমরাগড়ি জিপির দক্ষিণ অমরাগড়ি, বর্তমান হাওড়া গ্রামীণ জেলার জয়পুর থানার আমতা দুই ব্লকের অমরাগড়ি জিপির ঘনশ্যাম চক ওস্তাদ জী পাড়ায় বাংলা 1338,সন থেকে ঘনশ্যাম চক খানকাহ পাক কুল মোশায়খানে তরিকতের জুমলা পীরের আস্তানায় একাধিক উরুর ও আরবী চাঁদ হিজরী সনের 6,9,11,তে উরুশ মোবারক, শিন্নি সালামত অনুষ্ঠিত হয়েছে, পীরের আস্তানায় সিলসিলা মোতাবেক। পীরে কামেল শাহ্ সূফী সাধক বহু ভাষাবিদ তাত্ত্বিক বিশ্লেষক হজরত সেখ আব্দুল ওয়াহেদ চিশতীয়া কাদেরীয়া তরিকার ঘরানার উরুশ মোবারক শিন্নি সালামত অনুষ্ঠিত হয় বলে জানান সেবাদাতা পৌত্র জনাব সেখ রেজাউল ওয়াহেদ মহম্মদ মনিরুল হক। এই আস্তানায় পীরের মাজার জিয়ারত করতে সারা বছর বিভিন্ন স্থানের ভক্ত মুরিদান মেহমান ও দর্শনার্থীদের ভিড় জমে। শিক্ষা, সচেতনতা সহ ঐক্য,সংহতি,, সম্পৃতি সৌভ্রাতৃত্ব, সেবা কর্মের উপর গুরুত্বারোপ করা হয় বলে জানান সেবাদাতা পীরজাদা সেখ রফিকুল ওয়াহেদ মহম্মদ সহিদুল হক। সকলের সুখ শান্তি সুস্থতা মঙ্গল সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয় বলে জানান সেবাদাতা আম্বিয়া বেগম। সকল প্রকার ভক্তদের তাবারুক, শিন্নি দেওয়া হয়,শুভেচ্ছা ও মোবারকবাদ জানান সেবাদাতা পৌতনী সিরাজাম মনিরা।

