নিজস্ব সংবাদদাতা,আরএনবি: রাজ্যের বিভিন্ন প্রান্তে টানা জনসংযোগ ও সংগঠন মজবুত করতে বিস্তৃত কর্মসূচি ঘোষণা করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আগামী ২৪ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় জনসভা,কর্মিসভা ও রোড শো করবেন তিনি।অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নয়া কর্মসূচি।২৪ মার্চ মঙ্গলবার পাথরপ্রতিমায়।২৫ মার্চ বুধবার দাস,কেশিয়াড়ি ও নারায়ণগড়ে জনসভা এবং নন্দীগ্রামে কর্মিসভা।২৬ মার্চ বৃহস্পতিবার নাটাবাড়ি ও ধূপগুড়িতে জনসভা।এছাড়া আছে রোড শো কালচিনিতে।২৭ মার্চ শুক্রবার বিনপুর, পাঁশকুড়া পূর্ব ও কুলপিতে জনসভা।২৮ মার্চ শনিবার লাভপুর ও ভগবানপোলায় জনসভা।
২৯ মার্চ রবিবার নওদা,সন্দেশখালি ৩০ মার্চ সোমবার বাঘমুন্ডিতে জনসভা ও কাঁথিতে অভ্যন্তরীণ বৈঠক।৩১ মার্চ মঙ্গলবার বালুরঘাট,তপন, করনদিঘিতে।১ লা এপ্রিল বুধবার শিতলকুচি,রায়গঞ্জ,ফালাকাটায় জনসভা।২ এপ্রিল বৃহস্পতিবার তালডাংরা ও ময়নায় জনসভা।৩ এপ্রিল শুক্রবার জয়পুর, খানাকুল এ জনসভা।

