নিজস্ব সংবাদদাতা,আর এন বিঃ গত কয়েকদিনের প্রবল বর্ষণে পূর্ব মেদিনীপুর জেলার একাধিক পৌরসভা ও পঞ্চায়েত এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এই কঠিন পরিস্থিতির শুরু থেকেই রাজ্য সরকারের পক্ষ থেকে প্রশাসনের আধিকারিক, মাননীয় মন্ত্রী, বিডিও এবং জেলাশাসক মহোদয় পরিস্থিতি মোকাবিলায় নিরন্তর কাজ করে চলেছেন। আজ হলদিয়ায় পূর্ব মেদিনীপুরের মাননীয় জেলাশাসক, পুলিশ সুপার এবং বিডিও মহোদয়দের সঙ্গে বিস্তারিত আলোচনা করে বন্যা ও জলমগ্ন পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় বিভিন্ন উদ্যোগ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে মানুষের পাশে থেকে দ্রুত ত্রাণ, উদ্ধার ও পরিষেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি, গত ৩০ জুন হলদিয়া পেট্রোকেমিক্যালের ন্যাপথা পাইপলাইনে ঘটে যাওয়া বিধ্বংসী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এর পক্ষ থেকে প্রদেয় আর্থিক সহায়তা তুলে দিয়ে এছাড়াও পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের কর্তব্যরত পুলিশ সদস্যদের বর্ষাকালে ডিউটির জন্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দিয়ে তাঁদের পাশে থাকার আশ্বাস দিলেন জননেতা তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়।


