নিজস্ব সংবাদদাতা, আর এন বিঃ ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৮২ তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে গ্ৰামীণ হাওড়া জেলায় শ্যামপুরে জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জীবন রক্ষার্থে রক্তদান শিবির কর্মসূচি পালিত হল শ্যামপুরে শশাটি – র বিশ্বদীপা ম্যারেজ হলে। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে রক্তদান শিবির কর্মসূচির সূচনা করেন হাওড়া জেলা কংগ্রেস কমিটির সদস্য আতিয়ার রহমান খান। উপস্থিত অতিথিরা ও প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। সমবেত কন্ঠে পরিবেশিত হয় জাতীয় সংগীত।থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জীবন রক্ষার্থে মহতী এই কর্মসূচি – তে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী – কে শ্রদ্ধা নিবেদনে ও রক্ত সৈনিকদের উৎসাহিত ও সম্মান জানাতে উপস্থিত ছিলেন এ আই সি সি সদস্য পলাশ ভান্ডারী,এ আই সি সি সদস্য ও চারবারের বিধায়ক বর্তমানে প্রাক্তন বিধায়ক অসিত মিত্র, হাওড়া জেলা কংগ্রেস নেতা শেখ নাজির (বাদশা), হাওড়া জেলা কংগ্রেস সদস্য আবুল কালাম নাজির,প্রদেশ কংগ্রেস সদস্য উজ্জ্বল চৌধুরী, আমতা যুব কংগ্রেস সভাপতি আবু আসলাম কাজী, হাওড়া জেলা কংগ্রেস মিডিয়া কো – অর্ডিনেটর সেখ সামিউল রহমান সহ কংগ্রেসের অন্যান্য নেতৃত্ববৃন্দ। জীবন রক্ষার্থে মহতী এই রক্তদান কর্মসূচিতে রক্ত সৈনিকদের রক্ত সংগ্রহ করেন উলুবেড়িয়ার ফুলেশ্বর সঞ্জীবন হসপিটাল ব্লাড সেন্টার। এই দিনে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জীবন রক্ষার্থে মহতী এই রক্তদান কর্মসূচিতে ৫ জন মহিলা সহ ৩৩ জন রক্ত সৈনিক রক্তদান করে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জীবন রক্ষার্থে পাশে থাকার অঙ্গীকার বদ্ধ হন। থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জীবন রক্ষার্থে মহতী এই রক্তদান কর্মসূচি প্রসঙ্গে হাওড়া জেলা কংগ্রেস কমিটির সদস্য আতিয়ার রহমান খান বলেন, ” ২০১২ সাল থেকে আমরা রক্তদান শিবির কর্মসূচি পালন করে চলেছি। মাঝে দু ‘ বছর করোনা কালীন সময়ে আমরা রক্তদান শিবির সংগঠিত করতে পারি নি। তার পর থেকে আমরা নিরবিচ্ছিন্নভাবে রক্তদান শিবির কর্মসূচি সংগঠিত করে চলেছি। সেই হিসাবে এবারে আমাদের রক্তদান শিবির ১৩ তম বর্ষ। আমাদের অধীনে এলাকার ৫ জন থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু রয়েছে। তাদের সুস্থ জীবন রক্ষার্থে ও রক্তের যোগান বজায় রাখতে আমরা প্রতিবছরই এই রক্তদান শিবির কর্মসূচি পালন করে চলেছি ” ।


