নিজস্ব সংবাদদাতা,আরএনবি: নারিকেল বেড়িয়া কল্যাণচক আনন্দময়ী আশ্রম প্রাঙ্গণে আজ অনুষ্ঠিত হলো বার্ষিক রক্তদান শিবির।প্রতিবছরের মতো এ বছরেও শান্তিপূর্ণ পরিবেশে উৎসবমুখর আবহে সম্পন্ন হলো এই সমাজসেবামূলক কর্মসূচি।
সকাল ঠিক ১১টা থেকে রক্তদান কর্মসূচির সূচনা হয়।দূরদূরান্ত থেকে বহু মানুষ উপস্থিত হয়ে তাঁদের অমূল্য সম্পদ-রক্ত দান করেন মানবতার সেবায়।অনুষ্ঠান প্রাঙ্গণে ভিড় ছিল চোখে পড়ার মতো।
“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”-মানবতার এই বাণীকে হৃদয়ে ধারণ করেই বহু মানুষ এগিয়ে এসেছেন রক্তদান করতে।চিকিৎসা অজ্ঞতা,সঠিক সময়ে রক্তের অভাব,এসব কারণে প্রতিদিন অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছেন।এই সামাজিক বাস্তবতাকেই সামনে রেখে আনন্দময়ী আশ্রমের উদ্যোগ এবং এলাকাবাসীর সচেতন প্রচেষ্টায় আজকের এই রক্তদান শিবির আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বহু বিশিষ্ট ব্যক্তি ও গণ্যমান্য অতিথিবৃন্দ। তাঁদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতায় এই মহৎ কর্মসূচি সাফল্যের আরও উচ্চতায় পৌঁছে গেছে।
গ্রামবাসীর একান্ত আন্তরিকতা, ঐক্যবদ্ধ প্রয়াস এবং সমাজকল্যাণে অদম্য আগ্রহ সত্যিই প্রশংসার দাবি রাখে। মানবতার এ মহান কর্মকাণ্ডকে কুর্নিশ জানিয়ে বলা যায়,
এই উদ্যোগ শুধু একটি রক্তদান শিবির নয়,মানবতার এক অনন্য উদযাপন।

