নিজস্ব সংবাদদাতা, আর এন বিঃ হাওড়া জেলার সাঁকরাইল ব্লক থানা ও বিধানসভার রাজগঞ্জ হাট বানী পুর এর মাসিক পত্রিকা মনিকর্নী আখ্যান এর আয়োজনে, ভারতের স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের বহু বিশিষ্ট জনেরা। পতাকা উত্তোলন, স্মরণীয় আলোচনা,ক্রিয়া যোগ প্রদর্শন করা, পত্রিকার বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। সম্পাদক জুলাই দাস মুখার্জি বলেন আমরা আমাদের মতো করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। শুভাকাঙ্ক্ষী শুভঙ্কর মুখার্জি বলেন, আমরা জনপ্রিয় জনপ্রতিনিধি ও সরকারের বিভাগের আধিকারিক বর্গদের দৃষ্টি আকর্ষণ করছি। সংশোধনাগারে ক্রিয়া যোগ প্রদর্শন করে শিক্ষা ও সচেতনতার মাধ্যমে মানবিক মূল্যবোধ বৃদ্ধি করে সমাজের মূল শ্রোতে ফেরাতে সচেষ্ট হতে পারি। যদি সম্ভব হয়, অনুমোদন সাপেক্ষে। এদের উদ্যোগ কে সাধুবাদ জানান সমাজের বিভিন্ন স্তরের বহু বিশিষ্ট জনেরা।


