নিজস্ব সংবাদদাতা, আরএনবি : বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস এর সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, জগৎবল্লভপুর বিধানসভার পাঁতিহাল অঞ্চলের নিজবালিয়া সিংহবাহিনীতলা থেকে হাফেজপুর পর্যন্ত র্যালির মাধ্যমে নির্বাচনী প্রচার করলেন জগৎবল্লভপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুবীর চ্যাটার্জী। তাঁর সঙ্গে ছিলেন দলীয় কর্মী সমর্থকরা।
এই জনসংযোগে সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এবং এলাকার মানুষের অত্যন্ত উৎসাহিত ও আনন্দিত হয়।তিনি বাড়ি বাড়ি পৌঁছে জনসংযোগ সংযোগ করেন। এলাকার সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন।
তিনি সকলের কাছে এই আবেদন জানান ,আগামী ২৯ এপ্রিলের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে তাকে বিপুল ভোটে জয়ী করার জন্য।

