নিজস্ব সংবাদদাতা, আরএনবি : দেশজুড়ে এলপিজি গ্যাসের সংকট অনেক দিন ধরে দেখা দিয়েছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। ঘরের রান্না থেকে শুরু করে হোটেল-রেস্তোরাঁ সব ক্ষেত্রেই।
বিভিন্ন শহরে গ্যাস সিলিন্ডার সরবরাহে দেরি হওয়ায় বহু পরিবারকে বিকল্প কোনো উপায়ে রান্না করতে হচ্ছে। কোথাও কোথাও আবার কয়েকদিন ধরে বুকিং করার পরও সিলিন্ডার পাওয়া যাচ্ছে না।
এই সংকট সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে রেস্তোরাঁ ও ছোট খাবারের দোকানগুলিতে। গ্যাসের অভাবে অনেক দোকান বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা, আবার কেউ কেউ কম গ্যাস খরচ হয় এমন খাবারই রাখছেন মেনুতে।
অনেক ক্ষেত্রে চা-নাস্তার দামও বেড়ে গেছে বা দোকান বন্ধ হয়ে যাচ্ছে।
এই পরিস্থিতিতে বহু রেস্তোরাঁ বাধ্য হয়ে রান্নার সময় কমাচ্ছে। কোথাও কোথাও আবার বিদ্যুৎ নির্ভর ইনডাকশন চুলায় রান্না শুরু করেছন।
আন্তর্জাতিক পরিস্থিতির কারণে গ্যাস সরবরাহে সমস্যা তৈরি হয়েছে এবং সরকার আপাতত গৃহস্থালির চাহিদাকে বেশি গুরুত্ব দিচ্ছে।

