নিজস্ব সংবাদদাতা, আরএনবি : আজ উলুবেড়িয়া মহকুমা শাসকের অফিসে মনোনয়ন পেশ করলেন ১৮২ নম্বর উদয়নারায়ণপুর বিধানসভার প্রার্থী সমীর পাঁজা। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই মনোনয়ন জমা দেওয়া হয়।
এই গুরুত্বপূর্ণ মুহূর্তে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের সাংসদ সাজদা আহমেদ। আর দলীয় কর্মী-সমর্থকরা। মনোনয়ন জমা দেওয়ার পর প্রার্থী সমীর পাঁজা সকলের সহযোগিতা ও আশীর্বাদ কামনা করেন।
তিনি জানান, আগামী দিনে মানুষের পাশে থেকে কাজ করার অঙ্গীকারও করেন তিনি।

