নিজস্ব সংবাদদাতা, আরএনবি : উদয়নারায়ণপুর বিধানসভা কেন্দ্রে নির্বাচনী পথসভায় রামপুর, ডিহিভূরশুট ও আসন্ডা অঞ্চলে জনসংযোগে অংশ নিলেন বিধায়ক সমীর কুমার পাঁজা।
এই পথসভায় সাধারণ মানুষের উপস্থিতি চোখে পড়ে। গ্রামাঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে যোগ দেন । এলাকাবাসীর সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যার কথা শোনেন বিধায়ক। উন্নয়নের নানা প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
পথসভা ঘিরে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের উচ্ছ্বাস ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। করতালি এবং স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা, যা আসন্ন নির্বাচনের আগে তৃণমূলের শক্ত অবস্থানেরই ইঙ্গিত দিচ্ছে।

