নিজস্ব সংবাদদাতা, আরএনবি: গ্রামীণ জেলার উলুবেড়িয়া র কাটিলা আশা ভবন সেন্টারে বিশেষ চাহিদা সম্পন্ন দের দূর্গা পূজায় জনতার ঢল নামবে বলে জানান ডিরেক্টর জন মেরী বাড়ুই আমাদের প্রতিনিধিকে। এলাকায় গিয়ে দেখা গেল জোরদার প্রস্তুতি চলছে। এখানে দূর্গা পূজার শুরু থেকে রাজ্য সরকার,জেলা পুলিশ, প্রশাসনের পক্ষ থেকে সহ সংবাদ মাধ্যম ও বিভিন্ন স্তরের বহুমুখী প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন দের দূর্গা পূজা কমিটি পুরষ্কার প্রাপ্ত হয়েছে বলে জানান শুভাকাঙ্ক্ষী মমতা ময়ী শুকেশী বাড়ুই আমাদের প্রতিনিধিকে। আশা ভবন সেন্টারের পি ডাবলু ডি ফোরামের সভাপতি পূর্ণীমা দলুই বলেন ষোলো তম বর্ষ দূর্গা পূজায় এবারের থিম, শক্তি,গতবছর ছিল সবুজে বাংলা।আট দিনের পূজায় থাকছে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভুরিভোজের আয়োজন। চতুর্থী চোদ্দ অক্টোবর থেকে একুশে অক্টোবর বিজয়া দশমী পর্যন্ত পর্যায়ক্রমে বিভিন্ন স্থানের ও স্তরের সমাজের বিশিষ্ট জনেরা উপস্থিত থাকবেন বলে জানান সম্পাদক পুতুল মাইতি। পুজারী মুকুল পণ্ডিত ও ডাকের সাজে প্রতিমা ও শিল্পী প্রদীপ চিত্রকর।আট দিন ধরে আট থেকে আশি বছরের ভক্ত, দর্শনার্থীরা সমবেত হবেন ফ্রান্সের কয়েক জন শিক্ষার্থীরা বিশেষ ভাবে অংশগ্রহণ করতে পারে বলে জানা গেছে। আশা ভবন সেন্টারের বিশেষ চাহিদা সম্পন্ন মেয়েরা শতাধিক পূজায় তাদের উৎপাদিত পণ্য ও সাংস্কৃতিক প্রতিভা উপস্থাপন করতে চলেছে বলে সূত্র মারফত জানা যায়।


