নিজস্ব সংবাদদাতা, আরএনবি : বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই গরম হচ্ছে রাজনৈতিক ময়দানের চালচিত্র। হাওড়া জেলার আমতা বিধানসভা কেন্দ্রে প্রার্থী সুকান্ত পালের সমর্থনে নির্বাচনী প্রচারে অংশ নিলেন বিধায়ক সাজদা আহমেদ। প্রচার ঘিরে এলাকায় উৎসাহ ও রাজনৈতিক উত্তেজনা চোখে পড়ার মতো।সোমবার আমতা বিধানসভা এলাকার একাধিক অঞ্চলে রোড শো ও জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন সাজদা আহমেদ। প্রার্থী সুকান্ত পালের হয়ে ভোটারদের কাছে সমর্থন চেয়ে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন। তার বক্তব্যে উঠে আসে রাজ্যের সরকারের বিভিন্ন প্রকল্প ও সাধারণ মানুষের জন্য নেওয়া উদ্যোগের প্রসঙ্গ।প্রচারের সময় সম্মাননীয় সাজদা আহমেদ বলেন, “মানুষ উন্নয়নের পক্ষে। গত কয়েক বছরে এলাকায় যে কাজ হয়েছে, তা মানুষ দেখেছেন। আগামী দিনেও এই উন্নয়নের ধারা বজায় রাখতে সুকান্ত পালকে জয়ী করা জরুরি।”অন্যদিকে, প্রার্থী সুকান্ত পালও প্রচারে মানুষের বিপুল সাড়া পাওয়ার কথা উল্লেখ করে জানান, “আমতা বিধানসভায় মানুষের ভালোবাসা ও সমর্থনই আমাদের শক্তি। আমরা এলাকার সামগ্রিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।”এদিনের প্রচারে দলীয় কর্মী-সমর্থকদের ভিড় ও উন্মাদনা লক্ষ্য করা যায়। মিছিল ও রোড শো ঘিরে সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। রাজনৈতিক মহলের মতে, এই ধরনের প্রচার আগামী দিনে ভোটের ফলাফলে অবশ্যই প্রভাব ফেলতে পারে।ভোটের আগে আমতা বিধানসভায় প্রচারের তাপমাত্রা ক্রমশ বাড়ছে। প্রার্থী ও নেতৃত্বের জোরদার প্রচার ইঙ্গিত দিচ্ছে, তাই এই কেন্দ্রটি এবার হয়তো হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী হতে চলেছে।

