নিজস্ব সংবাদদাতা, আরএনবি : যুব সমাজের মধ্যে দেশপ্রেমে উদবুদ্ধ করতে ও নতুন প্রজন্মকে মোবাইল ছাড়াও যে কোন নেশা মুক্ত করে, খেলাধুলায় উদবুদ্ধ করতে, সারাদিনব্যাপী সেল্ফডিফেন্স বা আত্মরক্ষা শিবির আয়োজিত হল মুন্সিরহাট শিমুলতলা আজাদ হিন্দ আনন্দমঠে।
এটি আয়োজন করে আই এফ এস কে, স্কুল অফ ক্যারাটে।সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া ভারতী হাওড়া জেলার সহ সভাপতি সেন্সী ও যোগ শিক্ষক অমর কাঁড়ার।
এখানে উপস্থিত ছিল ৩০০জন ছাত্রছাত্রী, ৭০ জন অভিভাবক ও কুড়িজন প্রশিক্ষক।
এই কার্যক্রমে সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মান থেকে আগত মার্টিনার বুচলার সেন্সী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জে কে এ ডব্লিউ এফ এর ইন্ডিয়ার চেয়ারম্যান সোমনাথ পাল চৌধুরী।জে কে এ ডাব্লু এফ এ ইন্ডিয়ার টেকনিক্যাল চেয়ারম্যান সেন্সী অরিন্দম সিকদার। জগৎবল্লভপুর থানার ভারপ্রাপ্ত ওসি ওম প্রকাশ সিং এবং ক্রীড়াভারতীর বিভাগ সংযোজক শুভেন্দু সরকার ।
প্রধান অতিথি মার্টিন বুচলার ছাত্রদের উদ্দেশ্যে বলেন যে, আমি এখনো তেষট্টি বছর বয়সেও নিয়মিত ক্যারাটে অভ্যাস করি , তোমরাও নিয়মিত ক্যারাটে অভ্যাস করবে কারণ এটি একটি নিত্য সাধনার বিষয় । ক্রীড়া ভারতীর পক্ষ থেকে শুভেন্দু সরকার বলেন যে, ভারতেই ক্যারাটের প্রতিষ্ঠা হয়েছে। বৌদ্ধ সন্ন্যাসীদের মাধ্যমে বিভিন্ন দেশে গিয়ে এই ক্যারাটের বিভিন্ন স্টাইল ও নামের পরিবর্তন হয়েছে। ছাত্রদের উদ্দেশ্যে বলেন শুধু মেডেল বা বেল্টের জন্য নয়, দেশের সার্থে খেলাধুলা করতে হবে। ভারতীয় সকল খেলাধুলার পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে নেশা মুক্ত যুব সমাজ ও সুস্থ ভারত গড়তে সকল ক্রীড়াপ্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান শুভেন্দু সরকার।
এই শিবিরের মূল উদ্যোক্তা ছিলেন আজাদ হিন্দ স্বেচ্ছাসেবক পরিষদের কার্যকর্তা সেন্সী বিপ্লব ঘোষ ।


