নিজস্ব সংবাদদাতা, আর এন বিঃ আই এস এফ সমরর্থিত সিপিআইএম প্রার্থী আমতার জসিমউদ্দিন মল্লিক জনসংযোগ করলেন ঘুরে ঘুরে ঘরে ঘরে। কোথাও বয়স্ক মায়ের আশীর্বাদ নিনেল, গৃহবধূর দৃষ্টি আকর্ষণ করে আবার কোথাও ছাত্র, যুব, পরিযায়ী শিল্পী, শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করলেন। জমজমাট প্রচার অভিযান ও জনসংযোগ করলেন আজকে আমতা দুই ব্লকের নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে নিয়ে সর্বত্র ভালোই সাড়া পড়েছে বলে জানা গেছে। কর্মসংস্থান সৃষ্টি, ছাত্র ছাত্রীদের পঠনপাঠন সচল রাখতে উৎসাহ, এলাকার দাবি নিয়ে আন্দোলন ও স্বরব, উন্নয়ন ও কল্যাণ কর্মযজ্ঞ অব্যাহত রাখতে বদ্ধপরিকর বলে জানান তিনি জয়লাভ করবেন বলে আশা প্রকাশ করেছেন।

