নিজস্ব সংবাদদাতা , আরএনবি. : গতকাল উদয়নারায়ণপুর বিধানসভার হরিশপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় গণদেবতাদের সঙ্গে পদযাত্রার মাধ্যমে নির্বাচনী প্রচার করলেন বিধায়ক সমীর পাঁজা মহাশয়। এই পদযাত্রায় এলাকার বহু সাধারণ মানুষ অংশ নেন। পদযাত্রায় বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলেন তিনি, তাদের সমস্যার কথা শোনেন।
তাঁকে ফুলের মালা ও পুষ্প বৃষ্টির মাধ্যমে আন্তরিকভাবে স্বাগত জানান। এই জনসংযোগে সাধারণ মানুষের উচ্ছ্বাস ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
সমীর পাঁজা বলেন,” হরিশপুর থেকে উপড়ে যাবে পদ্মফুল, ফুটবে আবারও জোড়াফুল”। তিনি আবেদন জানান,আগামী ২৯শে এপ্রিল বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে তাঁকে বিপুল ভোটে জয়ী করার জন্য।
গণদেবতাদের আশীর্বাদ, ভালোবাসা সমর্থন দেখে এটা স্পর্শ উন্নয়নের পক্ষে মানুষের আস্থা ও ভরসা অটুট রয়েছে।

