নিজস্ব সংবাদদাতা আর এন বিঃ হাওড়া গ্রামীণ জেলার বাগনান থানার কল্যাণপুর আমতলায়,ভোর রাতে রাজ্য সড়কের পাশে থাকা বিদ্যুৎ এর পোষ্টে ধাক্কা মারে আলু বোঝাই গাড়ি বড়ো ধরনের দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন পথচারী ও কয়েকটি অন্য যানবাহন বলে সূত্রে জানা গেছে।আলু বোঝাই গাড়িটি বাগনানের দিক থেকে জয়পুর থানার কুলিয়ার দিকে যাওয়ার পথে এই দূর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়। ধাক্কা মারার পর গাড়ি অন্য পথে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, আমজনতা ধাওয়া করে ধরে ফেলে ও পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে। পুলিশ গাড়ী টিকে উদ্ধার করে ড্রাইভার ও খালাসি সহ বলে জানা গেছে।হামেসায় এখানে দূর্ঘটনা লেগে থাকে, জনবহুল এলাকায় গঞ্জ শহর, এলাকাবাসীর দাবি এখানে দিবারাত্রি ট্রাফিক পুলিশ থাকা প্রয়োজন ।

