নিজস্ব সংবাদদাতা, আরএনবি : প্রায় ৪০০ বছরের অটুট ঐতিহ্যে পালিত হয়ে আসছে হাওড়ার পালিয়াড়া এলাকায় মা ক্ষ্যেপ্তেশ্বরী পূজা।এই মন্দিরের পূজা ও অন্ন্যকূট উৎসব স্থানীয় মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে প্রতি বছর পালিত হয়।
প্রতি বছর সপ্তমী থেকে নবমী পর্যন্ত এখানে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই কয়েকদিন মন্দির চত্বর ভক্তদের বহু ভিড় হয় । দূরদূরান্ত থেকে মানুষ এখানে আসেন মা ক্ষ্যেপ্তেশ্বরীর দর্শনে এবং প্রসাদ গ্ৰহণ করেন।
উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ হল সার্বজনীন অন্ন্যকূট। এই দিনে বিশাল আয়োজন করা হয়, যেখানে হাজার হাজার ভক্তকে প্রসাদ বিতরণ করা হয়।
স্থানীয়দের বিশ্বাস, মা ক্ষ্যেপ্তেশ্বরীর কৃপায় এলাকায় শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। তাই এই উৎসব শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি এলাকার মানুষের আবেগ ও বিশ্বাসের একটি বড় অংশ।
উৎসব উপলক্ষে মন্দির চত্বরে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোকসজ্জা, পূজা, ভক্তিমূলক গান সব মিলিয়ে এলাকায় উৎসবের আবহে ভরে ওঠে।

