নিজস্ব সংবাদদাতা,আরএনবি : দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট মহকুমার হরিরামপুরে এক গৃহবধূর গণধর্ষণের ঘটনায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে , নির্যাতিতা গৃহবধূর স্বামীকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাওয়ার পর, ওই গৃহবধূ বাড়িতে একা ছিলেন। সেইসময় ই উনি এই জঘন্য পরিস্থিতির স্বীকার হন। এই ভয়ঙ্কর ঘটনায় অভিযোগের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে স্থানীয় প্রতিবেশীদের।
তদন্ত মারফত জানা গিয়েছে, সম্প্রতি ওই মহিলাদের নতুন বাড়ি তৈরি করা নিয়ে ওই মহিলাদের পরিবারের সঙ্গে প্রতিবেশীদের দীর্ঘদিন ধরে চরম বিবাদ চলছিল।আর এই বিবাদের জেরেই এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে। প্রশাসনিক সূত্রে জানা গেছে,গত বুধবার রাতে প্রতিবেশীরা থানায় অভিযোগ দায়ের করে এবং তার পরেই পুলিশ ওই মহিলার স্বামীকে গ্রেফতার করে নিয়ে যায়। আর এর পরেই পরিস্থিতির সুযোগ নিয়ে কয়েকজন অভিযুক্ত তাঁকে জোর করে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে, এমনটাই দাবি নির্যাতিতা গৃহবধূর।
তথাপি, প্রশাসন নিরপেক্ষভাবে তৎপরতার সাথে বিষয়টির তদন্ত করছে।

