সুইতা পাল, নিজস্ব সংবাদদাতা, হাওড়া:২০০৬ সালের মুম্বই ট্রেন বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত ১২ জনকে বেকসুর খালাস করল বম্বে হাইকোর্ট। উচ্চ আদালত মুক্তির নির্দেশ দিয়েছে ১২ আসামির মধ্যে মৃত্যু দন্ড প্রাপ্ত পাঁচজনকে। সোমবার বিচারপতি শ্যাম সি চন্দ্রকের ডিভিশন বেঞ্চ, বিচারপতি অনিল কিলোর এই রায় ঘোষণা করে ।বিচারপতিরা বলেন, ‘আসামিদের বিরুদ্ধে মামলা প্রমাণ করতে প্রসিকিউশন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বিশ্বাস করতে কষ্ট হয় যে অভিযুক্ত অপরাধ করেছে।’ তাই তাঁদের সাজা খারিজ করে দেওয়া হল।’ ২০০৬ সালের ট্রেন বিস্ফোরণে ১৮৭ জন নিহত ও ৮২৯ জন আহত হয়েছিলেন।
২০০৬ সালের ১১ জুলাই, মুম্বই লোকালে সন্ধ্যা ৬টা ২৩ এবং ৬টা ২৮ মিনিটের মধ্যে সাতটি উচ্চ তীব্রতার বিস্ফোরণ হয়েছিল । এর জেরে মুম্বইয়ের শহরতলীর পশ্চিম লাইনের সাতটি লোকাল ট্রেনের প্রথম শ্রেণির বগিগুলিতে রক্তবন্যা বয়ে যায়। এতে ১৮৭ জন মারা যায় এবং ৮২৯ জন আহত হয়। এমনকি, হামলাকারীরা ভিড় ট্রেনগুলিকে লক্ষ্য ও করেছিল এবং মাতুঙ্গা এবং মীরা রোড রেল স্টেশনের মধ্যে চলন্ত ট্রেনগুলিতে বিস্ফোরণ ঘটিয়েছিল। বিস্ফোরণগুলি এতটাই শক্তিশালী এবং ভয়ানক যে তারা সাতটি বগির প্রতিটির দ্বিস্তরযুক্ত পুরু ইস্পাতের ছাদ এবং পাশগুলি কার্যত ছিঁড়ে যায়। মাহিম ও বোরিভালি রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে অপেক্ষমাণ যাত্রী এবং চার্চগেটের দিকে যাওয়া ট্রেনে থাকা যাতায়াতকারীরাও এই বিস্ফোরণে নিহত ও আহত হয়েছিলেন।
আরো জানা যায়, সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে বান্দ্রা, মীরা রোড,মাহিম রেল স্টেশনে একসঙ্গে বিস্ফোরণ ঘটে এবং সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে বোরিভালি স্টেশনে শেষ বিস্ফোরণ ঘটে। প্রসিকিউশনের দাবি করেছে, জীবন ও সম্পত্তির ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং ব্যাপক আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে এসব বিস্ফোরণ ঘটানো হয়েছে। উল্লেখ্য, বিশেষ মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম অ্যাক্ট (এমসিওসিএ) ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর আদালত রায় ঘোষণা করে এবং ১৩ জনের মধ্যে পাঁচ অভিযুক্ত – আসিফ খান বশির খান ওরফে জুনেদ ওরফে আবদুল্লা, নাভিদ হ্লসেন সেন খান রশিদ হ্লসেন খান, এহতেশাম কুতুবুদ্দিন সিদ্দিকী, কামাল আহমেদ মহম্মদ ওয়াকিল আনসারী,মহম্মদ ফয়সাল আতাউর রহমান শেখকে মৃত্যুদন্ড দেওয়া হয়। আর যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে মহম্মদ সাজিদ মারগুব আনসারী,সুহাইল মেহমুদ শেখ , জামির আহমেদ লতিফুর রহমান, তানভির আহমেদ মহম্মদ সাজির মারুগুব আনসারী,শেখ মহম্মদ আলি আলম শেখ।আবদুল ওয়াহিদ উদ্দিন মহাম্মদ শেখ একমাত্র ব্যক্তি যিনি সমস্ত অভিযোগ থেকে খালাস পেয়েছিলেন বিশেষ আদালতে।

