নিজস্ব সংবাদদাতা, আরএনবি:
আজ ৫ ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় শুরু হয়েছে তৃতীয় তৃণমূল সরকারের শেষ বাজেট অধিবেশন।রাজ্যপাল সি.ভি. আনন্দ বোস অধিবেশনের সূচনা করেন।২০২১ এর ৫ ই ফেব্রুয়ারি বাজেট পেশ হয়েছিল।আজ ২০২৬ এ এই আবারও অন্তর্বর্তী বাজেট পেশ করার দিন।এই অধিবেশনে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ‘অনুদান-ভোট’ হিসেবে রাজ্যের অন্তর্বর্তী বাজেট পেশ করবেন।বাজেট অধিবেশনের গুরুত্ব বাড়িয়ে আজ নিজেই বিধানসভায় উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এই অন্তর্বর্তী বাজেটটি পূর্ণাঙ্গ বার্ষিক বাজেট নয়।আসন্ন বিধানসভা নির্বাচনের পর নতুন সরকার গঠিত হলে পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে।রাজ্যে বিধানসভা নির্বাচন প্রায় আসন্ন(এপ্রিল-মে ২০২৬)।সেই কারণেই এই অন্তর্বর্তী বাজেটে জনমুখী কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে।বিশেষ করে রাজ্যের অন্যতম জনপ্রিয় প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’এবারও বাজেটের মূল লক্ষ্যে রয়েছে।বর্তমানে জেনারেল ক্যাটাগরির মহিলারা মাসে ১,০০০ টাকা এবং ওবিসি শ্রেণির মহিলারা ১,২০০ টাকা করে পাচ্ছেন।তাঁদের দাবি,এই টাকার পরিমাণ একটু বাড়লে খুব ভালো হয়।এছাড়াও সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের দীর্ঘদিনের দাবি ডিএ বৃদ্ধি।গত কয়েক বছরে ধাপে ধাপে ডিএ বাড়ানো হয়েছে।তাই এবারের বাজেটেও ডিএ বৃদ্ধির ঘোষণা আসতে পারে বলে আশা করা হচ্ছে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে,ভোটের আগে মহিলাদের আর্থিক সহায়তা লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে দেবার সম্ভাবনাও থাকতে পারে।পাশাপাশি সরকারি কর্মচারীদের ডিএ র মূল্যবৃদ্ধির দিকেও নজর দিতে পারে রাজ্য সরকার।এছাড়া গ্রামীণ কর্মসংস্থান,সিভিক পুলিশদের বেতন বৃদ্ধি,এবং আশাকর্মীদের বেতন,সামাজিক সুরক্ষা প্রকল্প ও রাস্তাঘাট উন্নয়নের ক্ষেত্রেও আর্থিক সহায়তা বাড়তে পারে বলে বিভিন্ন সূত্রে খবর।এরই মধ্যে এই বাজেট ঘিরে রাজ্য ও কেন্দ্রের রাজনৈতিক টানাপোড়েনও স্পষ্ট।

