নিজস্ব সংবাদদাতা, আরএনবি : হাওড়া গ্রামীণ জেলার উলুবেড়িয়া পূর্ব বিধানসভার পাঁচলা নেতাজী সংঘের মাঠে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সমর্থনে অনুষ্ঠিত হলো এক বিশাল জনসভা। এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং উপস্থিত ছিলেন হাওড়া জেলার বিধায়করা। মাঠজুড়ে ছিল মানুষের ঢল, সমর্থকদের উচ্ছ্বাস ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তিনি অভিযোগ করেন, নরেন্দ্র মোদী সরকারের সময়ে মহিলা সংরক্ষণ সংশোধনী পাশ করানো যায়নি। এ প্রসঙ্গে তিনি বলেন, ” আমি আগেই বলেছিলাম, পতন শুরু হবে ।গতকাল থেকেই তার শুরু হয়েছে। মানুষ মুখে ঝামা ঘষে দিয়েছে, এবার বাংলার মানুষও সেই জবাব দেবে।” এরপর তিনি প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, “জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, যেন কত বড় জাতির নেতা!”পুরো সভাজুড়ে তিনি রাজ্যের উন্নয়ন, মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি এবং আসন্ন নির্বাচনে তৃণমূল প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান। জনসভার শেষ পর্যন্ত কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো, যা এই সভাকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

