মিতা জানা , নিজস্ব সংবাদদাতা,হাওড়া :- আমরা সবাই জানি ,জলই জীবন । তবুও আমরা যথেচ্ছ ভাবে তার অপচয় করি।রাস্তার কল থেকে জল পরেই যাচ্ছে , দেখেও বন্ধ করি না। বাসন ধোয়া ,কাপড় কাচা ,গরু মহিষ স্নান করানো সব ক্ষেত্রেই আমরা জলের ব্যবহার করি ।অকাতরে ফুরিয়ে আসছে মাটির নিচের পানীয় জলের ভাণ্ডার।এই মুহূর্ত থেকে সংরক্ষণের কথা না ভাবলে সমূহ বিপদ ।
গত বছর চেন্নাইয়ের জলসঙ্কট,নীতি আয়োগের রিপোর্টের সূত্র ধরে হঠাৎ আমাদের চোখ খুলে গেছে ।আমরা জানতে পেরেছি ২০৪০-৫০ সালের মধ্যে ‘সুজলাং সুফলাং ‘ ভারতবর্ষ জলশূন্য হয়ে যেতে পারে।
বর্তমান কভিড ১৯ পরিস্থিতিতে বিষয়টা সকলের নজর এড়িয়ে গিয়েছিল।কিন্তু এখন সেটা আবার মাথা চারা দিয়ে শুরু করেছে ।
এইভাবে চলতে থাকলে আগামী দিনে জলের জন্য আমাদের হাহাকার করতে হবে । তাই সেই কথা মাথায় রেখে জলের অপব্যবহার বন্ধ করতে হবে । বনাঞ্চল সৃষ্টি ও সবুজায়নের মাধ্যমে ভূ -গর্ভস্থ জলতলের সমতা বজায় রাখতে পারি ।বৃষ্টির জল ধরে রেখেও আমরা পানের উপযোগী করে তুলতে পারি ।বাড়ির অন্য কাজেও ব্যবহার করতে পারি ।সর্বোপরি বেশি গুরুত্ব দিতে হবে ,মানুষের সচেতনতা বৃদ্ধির ওপর ।

