নিজস্ব সংবাদদাতা, আর এন বিঃ হাওড়ার সাঁকরাইল ব্লক থানা ও বিধানসভার রাজগঞ্জ হাট বানীপুর এর বাংলা মাসিক পত্রিকা মনিকর্ণী আখ্যান এর অষ্টম বর্ষ উপলক্ষে অভিনব সাংবাদিকতা কর্মশালায় নক্ষত্র সমাগম ঘটে বলে জানান শুভাকাঙ্ক্ষী শুভঙ্কর মুখার্জি আমাদের প্রতিনিধিকে। রাজ্যের বিভিন্ন স্থানের প্রায় শতাধিক প্রবীণ,নবীন ও শিক্ষার্থীরা মহিলা ও পুরুষ নির্বিশেষে সকলে মিলে মিশে ঐক্যবদ্ধ হয়ে দেশের ও দশের সেবামূলক কাজে এগিয়ে যাবার প্রয়াশ নেওয়া হয়। কর্মশালা কে সাধুবাদ জানিয়ে শুভেচ্ছা বার্তা পাঠান সেন্ট জন এ্যাম্বুলেন্স রাজ্য শাখা, হাওড়া জেলা শাসক, জিলা সভাধিপতি সহ আরো অনেকে বলে জানান বহুল প্রতিভাবান শিক্ষার্থী সিরাজাম মনিরা । সম্পাদক জুলাই দাস মুখার্জি বলেন আমরা সারা বছর ধরে,আমাদের প্রিয় মাতৃভূমি ভারতের বিভিন্ন স্থানে আমাজন তার মনের কথা, মননের বিকাশ, মানবাধিকার ও মানবতার সেবায় নিয়োজিত রয়েছি, সাধ্যমত, আমাদের কাজ সচল রাখতে সহায়তা কামনা করছি। উপস্থিত সকলকে অভিনন্দন জানাই তিনি।
সাংবাদিকতা কর্মশালায়, সাংবাদিকতার সেকাল, একাল ও আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির যুগে সাংবাদিকতার গতি, প্রকৃতি অবস্থান, দৈনিক , ক্ষুদ্র ক্ষুদ্র পত্র,পত্রিকা, বেতার, দূরদর্শন , টিভি চ্যানেল ও বর্তমান বিভিন্ন স্তরের ও স্থানের সোস্যাল মিডিয়া র সাথে সাথেই মুদ্রিত সমকালের পত্র পত্রিকা মধ্যে বাংলা মাসিক পত্রিকা মনিকর্ণী আখ্যান এর অষ্টম বর্ষ উপলক্ষে অভিনব সাংবাদিকতা কর্মশালার গুরুত্ব অপরিসীম। সংবাদ মাধ্যম ও সংবাদ কর্মী, সৈনিক বর্গদের অক্লান্ত পরিশ্রমের ফসল হলো সংবাদ। দেশের সংবিধান স্বীকৃত , তার মর্যাদা রক্ষায় বিভিন্ন সময়ে মাধ্যম ও সংবাদ কর্মী সৈনিক বর্গদের উপর অন্যাই অত্যাচার অবিচার চরম নিন্দা জনিত।
হাওড়া রাজগঞ্জ শীতলা তলা রেললাইন ধার দয়ানন্দ সরস্বতী হিন্দি বিদ্যালয়ের কক্ষে অনুষ্ঠিত হয়। আলোচনা করেন রাজ্যের বিভিন্ন স্থানের সিনিয়র সাংবাদিক, সম্পাদক,কবি, সাহিত্যিক, শিল্পী, ও সমাজের বহু বিশিষ্ট জনেরা তার মধ্যে ডঃ দীপক চন্দ্র পোদ্দার, ডঃ ব্রজেন্দ্র নাথ ধর, মহম্মদ হোসেন, বিভু মুখোপাধ্যায়, গণেশ চন্দ্র রায়, স্মৃতি বিশ্বাস, শিবপ্রসাদ ভট্টাচার্য, বাসুদেব মোশেল, দীপঙ্কর বিশ্বাস, রাজেন্দ্র গুপ্ত, অনাদি মোশেল, রাজীব শ্রাবণ, অশোক দাস, মদন মোহন কোলে, আইনজীবী সঞ্জীব দাস, সহ আরো অনেকে।


