(FILES) Bangladesh's interim leader Muhammad Yunus speaks at a session during the World Economic Forum (WEF) annual meeting in Davos on January 22, 2025. Yunus "needs to remain" in office as interim leader to ensure a peaceful transition of power, a cabinet member and special adviser to Yunus said on May 23, 2025. (Photo by FABRICE COFFRINI / AFP)
পায়েল পাখিরা, নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ- বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস বর্তমানে লন্ডনে রয়েছেন, তবে এটি কোনও রাষ্ট্রীয় সফর নয়। তিনি ব্যক্তিগত উদ্দেশ্যে সেখানে গিয়েছেন, এবং তার লন্ডন সফরে বিএনপি নেতা তারেক জিয়ার সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। ইউনুস ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছিলেন, কিন্তু এখন খবর পাওয়া যাচ্ছে, স্টারমারের সঙ্গে তার বৈঠক হওয়া সম্ভব নয়।
এর আগেও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইউনুসের সঙ্গে বৈঠক করতে অস্বীকার করেছিলেন। এখন, ব্রিটেনেও তিনি সম্ভবত সরকারি সম্মান বা মর্যাদা থেকে বঞ্চিত হবেন। এদিকে, ইউনুসের সরকারের পক্ষ থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রাক্তন মন্ত্রী তথা শেখ হাসিনার বোনপো টিউলিপের বিরুদ্ধে অভিযোগ তোলা হলেও, সেই অভিযোগ এখনও আদালতে প্রমাণিত হয়নি।
অন্যদিকে, বাংলাদেশের এমন অবস্থা, যে রাষ্ট্রপ্রধান যে দেশে যাচ্ছেন, সেই দেশের প্রধানমন্ত্রী কোথায় আছেন, তা নিয়েও যথাযথ তথ্য থাকে না। এই বিষয়টি নিয়ে শফিকুল আলম সাংবাদিকদের বলেন, “ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে মহম্মদ ইউনুসের বৈঠক হওয়ার কোনও পরিকল্পনা এখন পর্যন্ত হয়নি, কারণ স্টারমার বর্তমানে কানাডায় রয়েছেন,” এমনটি জানিয়েছেন ব্রিটিশ এক সাংসদ।
ফ্রান্সের প্রসঙ্গেও ইউনুসের সফর ছিল বিতর্কিত। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ইউনুসকে রাষ্ট্রসংঘের তৃতীয় ওশেন কনফারেন্সে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছিলেন, তবে ইউনুস ফ্রান্সে গিয়ে ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন, কিন্তু প্যারিসের পক্ষ থেকে তাতে কোনও সাড়া পাওয়া যায়নি। এর ফলস্বরূপ, ইউনুস ফ্রান্সের সফর বাতিল করেন।

