সুব্রত মণ্ডল, গুপ্তিপাড়া, হুগলী : মানসিক ভারসাম্যহীন মহিলাকে বাড়ি ফেরালো পুলিশ ।হুগলী গ্রামীণ জেলা পুলিশের বলা গড় থানার পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার রাত্রি ১১ টা নাগাদ থানায় খবর আসে ৩৫-৪০ বছরের মাঝ বয়সি একজন মহিলা উদ্দেশ্য হীন ভাবে বলা গড় থানার অন্তর্গত ইনচুরা বাজারে ঘুরাঘুরি করছে । তৎক্ষণাৎ ঘটনার কথা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোম দেব পাত্র রাতের দ্বায়িত্বে কর্তব্যরত অফিসার এস আই রোহন মল্লিক কে বিষয় টি জানান এবং বিষয়টির খোঁজ নিতে এস আই রোহন মল্লিক ঘটনাস্থলে পৌঁছে মেয়েটির কাছে তার পরিচয় জানতে চাইলে সে তখন তার কোনো সঠিক তথ্য দিতে পারে নি ম। বলা গড় থানার পক্ষ থেকে ওই রাতেই প্রথমে মগরা থানা ও পরে পাণ্ডুয়া থানার সাথে যোগাযোগ করে পুলিশ জানতে পারে উদ্ধারকৃত মানসিক ভারসাম্যহীন মহিলার বাড়ি পাণ্ডয়া থানার অন্তর্গত বেলুন গ্রামে। মা ও বাবা মারা গেছে বৃদ্ধ কাকার কাছে থাকে, রাতে নিতে আসার মতো কেউ নেই । এর পর বলাগড় থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমদেব পাত্রের নির্দেশে পুলিশের একটি টিম যার নেতৃত্বে ছিলেন এ এস আই এম. এম. হক মহিলাকে সঙ্গে নিয়ে পাণ্ডুয়ায় তার বাড়িতে গিয়ে মেয়েটাকে তার কাকার হাতে তুলে দিয়ে আসেন।ঘটনার ঐ মহিলার কাকা ধন্যবাদ জানান পুলিশ আধিকারিক সহ সকলকে।

