ডালিয়া বর, নিজস্ব সংবাদদাতা, হাওড়া: পুড়শুড়া রাস্তায় ফের মর্মান্তিক পথও দুর্ঘটনার ছবি। তারকেশ্বর থেকে রাত্রি ৮:৩০ টার সময় উদয়নারায়নপুর বাসটি হেতাম চকের কাছে এসে ৯টা থেকে ৯:১০ নাগাদ হঠাৎই রাস্তার বামদিকে হুর মুড়িয়ে নেমে পড়ে । কিন্তু কি কারনে এই বাসের দুর্ঘটনা। যিনি বাস চালক তিনি বলছেন , হঠাৎই বাসের স্টেয়ারিং জাম হয়ে যায় যার কারনে তিনি আর বাস নিয়ন্ত্রণ করতে পারেননি । তবে যাত্রীরা সুরক্ষিত অল্প একটু আধটু হয়তো আহত হয়েছেন । তবে এই দুর্ঘটনায় তেমন কোন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়নি। তেমনটাই তিনি বলছেন, তবে এই ডিহিভূরশুটের যে উদয়নারায়নপুর যাবার রাস্তা কিন্তু এখনো পর্যন্ত বেহাল। টুকটাক সেই কাজের কোন মান্যতা নেই। আর যে কারণেই এই গাড়িগুলো দীর্ঘদিন ধরে ভাঙা রাস্তায় যাতায়াত করার কারণেই কিন্তু এই টেকনিক্যালি সমস্যা গুলো দেখা গেছে। যিনি গাড়ি চালক তিনি স্পষ্ট বলছেন, তিনি অবশ্য মদ্যপান অবস্থায় গাড়ি চালান না। কারণ তিনি কোন দিনই মদ খাননি। তবে এই দুর্ঘটনা কেন গাড়ি যে স্টিয়ারিং সেই স্টিয়ারিং আটকে গিয়েই এই বিপদ । গাড়ি চালক তিনি বলছেন বারবার কিন্তু দুর্ঘটনার খবর এই পুড়শুড়া ডিহিভূরশুটের রাস্তায় আবার হেতম চকের কাছে এই দুর্ঘটনার বার্তা আমরা তুলে ধরছি। ঘটনাস্থলে পুড়শুড়া থানার পুলিশ উপস্থিত এবং স্থানীয় মানুষও উপস্থিত। স্থানীয় মানুষের চেষ্টায় প্রথমে গাড়িতে যারা প্যাসেঞ্জার ছিলেন তাদেরকে উদ্ধার করা হয়। তারপর পুলিশ এসে সেই গাড়িটিকে ব্রেক ডাউন ভ্যানের মাধ্যমে উদ্ধার করা হয়। বর্তমানে রাস্তার কিন্তু স্বাভাবিক এবং যান চলাচলে ও স্বাভাবিক।

