নিজস্ব সংবাদদাতা, আরএনবি : আজ পাঁচারুল দক্ষিণ পশ্চিমপাড়ায় শ্মশান কালীমাতার পূজা। সকাল থেকেই মন্দির চত্বরে ভক্তদের ভিড়। এই পুজো উপলক্ষে চমৎকার শোভাযাত্রা হয়। রঙিন আলোকসজ্জা, ফুল ও নানা সাজসজ্জায় সুন্দরভাবে সাজানো হয়েছে মন্দির প্রাঙ্গণ।
স্থানীয় মানুষজনের উদ্যোগে প্রতি বছরের মতো এইবছরও আয়োজন করা হয়েছে বিশেষ পূজা। সন্ধ্যার পর আরতি ও ভক্তিমূলক অনুষ্ঠানে আরও জমে উঠবে মন্দির চত্বর।
পূজাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে উৎসাহ ও আনন্দের পরিবেশ তৈরি হয়েছে।

