নিজস্ব সংবাদদাতা, আরএনবি : আজ নবান্নে সেচ দফতরের আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের সার্বিক উন্নয়ন, পরিকাঠামো শক্তিশালী করা এবং সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে বিভিন্ন প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই বৈঠকে।
রাজ্যের নদী বাঁধ সংস্কার, জলনিকাশি ব্যবস্থা উন্নয়ন, বন্যা পরিস্থিতি মোকাবিলা এবং কৃষিক্ষেত্রে সেচ ব্যবস্থাকে আরও আধুনিক করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী।

