নিজস্ব সংবাদদাতা, আরএনবি : আজ রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নে মুখ্যমন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর রাজ্যের আইন-শৃঙ্খলা ও প্রশাসনিক পরিস্থিতি খতিয়ে দেখতে বৈঠকে অংশ নেন তিনি।
নবান্নে এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা, স্বরাষ্ট্রসচিব সঙ্ঘামিত্রা ঘোষ, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্ত এবং কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ।
নতুন সরকারের প্রশাসনিক কাজকে আরও শক্তিশালী ও গতিশীল করতে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

